সারাবিশ্ব: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু

  করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৫ শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ৮০ হাজারের বেশি। আর সুস্থ্য হয়েছেন ১ লাখ ৬৭৪ জন। রোববার (৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস… Continue reading সারাবিশ্ব: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু

প্রিন্স হ্যারি নিরীহ আফগানদের হত্যা করেছেন, অভিযোগ তালেবানের

  আফগান যুদ্ধে সামরিক দায়িত্ব পালনের সময় ব্রিটিশ প্রিন্স হ্যারি ২৫ জন তালেবান সদস্যকে হত্যার কথা স্বীকার করেছেন তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’-এ। কিন্তু তালেবান প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ‘প্রিন্স হ্যারি আসলে নিরীহ আফগান মানুষকে হত্যা করেছিলেন।’ তালেবান নেতা আনাছ হাক্কানি শুক্রবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি পর্যবেক্ষণ করে দেখেছি প্রিন্স… Continue reading প্রিন্স হ্যারি নিরীহ আফগানদের হত্যা করেছেন, অভিযোগ তালেবানের

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ স্পর্শকাতর তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা করে। মার্কিন সামরিক বাহিনী বিষয়টিকে রুটিন কার্যক্রমের অংশ বলে অভিহিত করলেও এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে, মার্কিন যুদ্ধজাহাজ এবং সময়ে সময়ে তার মিত্র ব্রিটেন এবং ক্যানাডার যুদ্ধজাহাজ এই প্রণালীর মধ্য দিয়ে যাত্রা করেছে, যা চীনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। এক বিবৃতিতে মার্কিন সামরিক… Continue reading তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়তে যাচ্ছে : আইএমএফ

চলতি বছর বৈশ্বি অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরো কঠিন’ হতে যাচ্ছে। খবর বিবিসির। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ… Continue reading বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়তে যাচ্ছে : আইএমএফ

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

  মেক্সিকোর সীমান্তবর্তী জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শহরের অন্য জায়গায় আরও দুইজনকে হত্যা করা হয়। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারে এসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি… Continue reading মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

এক রাতে রাশিয়ার ৪৫ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

এক রাতে রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। রোববার দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে। কিয়েভ জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ-১৩৬ যুদ্ধ ড্রোন। এগুলোকে ‘কামিকাজ’ ড্রোন বলা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক টুইটারে বলেছেন, ‘নতুন বছরের প্রথম… Continue reading এক রাতে রাশিয়ার ৪৫ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

  তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। শপথ নেওয়ার পর ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’ ও পরিবেশ আর দরিদ্রদের জন্য লড়াই করবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শপথগ্রহণের আগে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা… Continue reading ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

অনেকেরই বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরাপেট অনুভূত হওয়া, পিঠে ও বুকে ব্যথা হয়। বেশ কিছু খাবার থেকে এটা হয়, আবার অনেক সময় না খেয়ে থাকলেও খারাপ লাগে। এই সমস্যার সমাধান কিন্তু ঘরোয়া ভাবেই সম্ভব। জেনে নিন: দারুচিনি এই মসলাটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়া ও… Continue reading অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু

বিদায়ী ২০২২ সালে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে মারা গেছেন ২৭ জন। বছরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ২০২২ সালে ডেঙ্গুতে… Continue reading ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু

টিকার চতুর্থ ডোজ কেন নেবেন

  বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশেও আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে বয়স্ক জনগোষ্ঠী, ফ্রন্টলাইনার ও অন্তঃসত্ত্বা নারীদেরকে টিকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এক ডোজ টিকার ফলে তৈরি অ্যান্টিবডি অন্তত ছয় মাস পর কমতে শুরু করে। চতুর্থ ডোজ টিকার… Continue reading টিকার চতুর্থ ডোজ কেন নেবেন