এস আলম গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা, আটক ১

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের সঙ্গে প্রতারণার অভিযোগে কাজী নুরুল হাসান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১১ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন। গ্রেফতার নুরুল হাসানের গ্রামের… Continue reading এস আলম গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা, আটক ১

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আ.লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি। রবিবার (১১ জুন) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের… Continue reading জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আ.লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার শুরু

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলার বিচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) তৃতীয় শ্রম আদালতের বিচারক এ মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। এরমধ্য দিয়ে শ্রম আইনের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ড. মুহাম্মদ ইউনূস এ দিন আদালতে হাজির ছিলেন। ২০২১ সালের… Continue reading ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার শুরু

বিআরটিএ কর্মচারীর একাউন্টে দেড় কোটি টাকা, দুদককে ক্রোকের নির্দেশ আদালতের

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারী মোটরযান পরিদর্শক (নোয়াখালীতে কর্মরত) আরিফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুরুতেই ঘুষ লেনদেনের প্রমাণ পেয়ে তাঁর ডাচ্‌-বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি হিসাবের ১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তার আবেদনে কক্সবাজার সিনিয়র… Continue reading বিআরটিএ কর্মচারীর একাউন্টে দেড় কোটি টাকা, দুদককে ক্রোকের নির্দেশ আদালতের

ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশের ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ রিট করেন। আজ বুধবার (৩১ মে) হাইকোর্টে রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা… Continue reading ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। আজ মঙ্গলবার (৩০ মে) মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

দুর্নীতির মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৮ মে) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বলেন, দুর্নীতির মামলায় আসামি শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের… Continue reading দুর্নীতির মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রণয়ন করা হয়নি। এটি করার জন্য ডিএসএ ব্যবহার করা হচ্ছে না। এই আইনের অপব্যবহার রোধে তিনি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি টেকসই সমাধান দরকার। এই সমাধানের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে… Continue reading ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে: আইনমন্ত্রী

চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ও ভাইকে মারধরের অভিযোগে ছেলে মঞ্জুর মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম। সোমবার (১৫ মে) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, সানজিদ ও জসিম। মামলার বিষয়টি নিশ্চিত করেন… Continue reading চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে

মামলাসংক্রান্ত বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকশিশের নামে কোনও ধরনের সুবিধা নেওয়া ও দেওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার (১০ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষের বাইরে ব্যতিক্রমী এ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে… Continue reading হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে