চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ও ভাইকে মারধরের অভিযোগে ছেলে মঞ্জুর মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম।

সোমবার (১৫ মে) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে মামলাটি করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, সানজিদ ও জসিম।

মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ছেলেসহ তিন জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এক মা।

আদালত শুনানি শেষে মায়ের জবানবন্দি গ্রহণ করেন। মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ মে রাত সোয়া নয়টার দিকে আমেনা বেগমের স্বামী তার বেপরোয়া সন্তান মঞ্জুর মোর্শেদকে (মামলার আসামি) সম্পত্তি না দিলে তাঁর স্বামী এবং অন্য ছেলেকে মারধর করে। এর আগেও একই জোরপূর্বক সম্পত্তি লিখে নিতে বাবাকে মারধর করলে আসামির বাবা ওই ছেলের বিরুদ্ধে মামলা করেন। এখন মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *