আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে। এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে। প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।… Continue reading আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায় : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিরা বাংলাদেশের মানুষের মঙ্গল চায় না। তারা এখানে অশান্তি চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায়। অশান্তির ফলে দেশ যদি দুর্বল হয়, তাতে তাদের সুবিধা হয়। ওদের… Continue reading বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায় : পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ২৮৪৪

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি পাঁচজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৪৪ জন। আক্রান্তের দিক থেকে যা চলতি বছরের মধ্যে… Continue reading ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ২৮৪৪

১২ উদ্যোগে নিশ্চিত হবে জ্বালানি নিরাপত্তা

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের তরফ থেকে বলা হচ্ছে দীর্ঘ মেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে। পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগ সূত্র বলছে, সরকার অভ্যন্তরীণ খনি থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছে। একই সঙ্গে সাগরে ব্যাপকভাবে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান কাজ শুরু করছে। জাতির পিতা বঙ্গবন্ধু… Continue reading ১২ উদ্যোগে নিশ্চিত হবে জ্বালানি নিরাপত্তা

শততম বার পেছালো সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০০তম বার পেছালো। সোমবার (৭ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আদালতে শেরেবাংলা… Continue reading শততম বার পেছালো সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন

নির্বাচনের বিষয়ে জনগণের প্রতি আ.লীগ দায়বদ্ধ: শেখ হাসিনা

নির্বাচনের বিষয়ে জনগণের প্রতি আওয়ামী লীগ দায়বদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণই ভোটের মালিক। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ।আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু। দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের গ্যাস বিক্রি করতে রাজি… Continue reading নির্বাচনের বিষয়ে জনগণের প্রতি আ.লীগ দায়বদ্ধ: শেখ হাসিনা

শেখ কামালের সাংগঠনিক দক্ষতা ছিল প্রবল: শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও বহুমুখী প্রতিভার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইয়ের ব্যাপারে বলেছেন, তিনি বেঁচে থাকলে আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না। শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।… Continue reading শেখ কামালের সাংগঠনিক দক্ষতা ছিল প্রবল: শেখ হাসিনা

শেখ কামাল আমাদের অনুপ্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একজন তারুণ্যের রোল মডেল। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদা জাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শনিবার (৫ আগস্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ আগস্ট)… Continue reading শেখ কামাল আমাদের অনুপ্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।’ আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষকলীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী… Continue reading প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পান্না কায়সার আর নেই

লেখক, গবেষক, সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পান্না কায়সার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে তার সভাপতিত্ব করার কথা ছিল। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫… Continue reading পান্না কায়সার আর নেই