বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তার প্রশংসা করেন। ভিক্টর অরবিন বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের… Continue reading প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি ও কিরগিজস্তানের শুভেচ্ছা
Category: জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফীসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফী বিন মোর্ত্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল এ সময়… Continue reading প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফীসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ
গণ-অভ্যুত্থান দিবস আজ
আজ ২৪ জানুয়ারি (বুধবার), বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ছয় দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণ-অভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির… Continue reading গণ-অভ্যুত্থান দিবস আজ
রোজায় উপজেলা পরিষদের তফসিল, ঈদের পরে ভোট
রোজার শেষের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হতে পারে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ঈদের কিছুদিন আগে তফসিল হতে পারে। আর নির্বাচনি প্রচারণা এবং নির্বাচন ঈদের পরে হবে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান। এসএসসি পরীক্ষা ও রোজার বিষয়টি চিন্তা করে এবার এপ্রিলের শেষ… Continue reading রোজায় উপজেলা পরিষদের তফসিল, ঈদের পরে ভোট
মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বিক নিরাপত্তা বিধানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশ গঠন ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে প্রশংসনীয়… Continue reading মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী
আপিলে ‘বৈধতা’ হারালেন পাঁচ প্রার্থী
বাংলাদেশের সংসদ নির্বাচনের যেকোনো সময়ের তুলনায় রিটার্নিং কর্মকর্তা কতৃক বৈধ হওয়া প্রর্থীর বিরুদ্ধে এবার বেশি আবেদন পড়েছিল। রিটার্নিং কর্মকর্তার বৈধতা দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ৩৫ প্রার্থীর প্রার্থিতা বাতিলে আবেদন হয়। আবেদনের প্রেক্ষিতে সেই বৈধতা হারালেন পাঁচজন। আপিল শুনানিতে তাদের মনোনয়ন বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইসির তথ্যমতে, ৩০০ আসনে মনোনয়নপত্র… Continue reading আপিলে ‘বৈধতা’ হারালেন পাঁচ প্রার্থী
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।… Continue reading আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বিরোধীদলের আন্দোলনে নির্বাচনে বিঘ্ন ঘটবে না : ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘বিরোধীদলের আন্দোলন নির্বাচনে বিঘ্ন হবে না। এ ছাড়া বিদেশিদের কোনো চাপ নেই। বরং অন্যরা ইসির চাপে আছে।’ ময়মনসিংহে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ভাষা শহীদ আব্দুর জব্বার মিলনায়তনে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন… Continue reading বিরোধীদলের আন্দোলনে নির্বাচনে বিঘ্ন ঘটবে না : ইসি আলমগীর
বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ করা যেতে পারে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নির্বাচন কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে তফসিল পুনর্নির্ধারণের করা যেতে পারে। এর অর্থ এই নয় যে ভোটের তারিখ পেছানো হবে। নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে সিইসি আজ রোববার (২৬ নভেম্বর) এসব কথা বলেন। বিএনপি ভোটে না এলে কী করবেন—প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল… Continue reading বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ করা যেতে পারে : সিইসি
বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না। কমনওয়েলথের ১২টি দেশ থেকে বাংলাদেশে আগামী দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল আসতে পারে। তবে বিদেশিদের মতামত নিয়ে আমাদের মাথাব্যথাও নেই। আজ বুধবার (২২ নভেম্বর)… Continue reading বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের