বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, ঘোষণা হবে তফসিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকাল থেকে… Continue reading বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, ঘোষণা হবে তফসিল

অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, তা গড়তে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছেন, বাবার মতো রক্ত দিতে হলেও পিছপা হবেন না তিনি। শনিবার (১১ নভেম্বর) বিকেল মাতারবাড়ীতে… Continue reading অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনকে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে গেছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অনেকে এখনও উল্টে পড়া ট্রেনের নিচে চাপা পড়ে আছে। শতাধিক হতাহতের আশঙ্কা করেছে… Continue reading ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশ্বের সবখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ অনুষ্ঠান হয়। সরকার প্রধান বলেন, ‘দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি। গ্যাস, বিদ্যুৎ… Continue reading দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি

সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন। আজ রোববার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। মো. আলমগীর বলেন, এবারও… Continue reading সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি

‘মুজিব: একটি জাতির রূপকারে’র প্রিমিয়ার শোতে প্রধানমন্ত্রী

‘মুজিব: একটি জাতির রূপকারে’র প্রিমিয়ার শোতে প্রধানমন্ত্রী। বাংলা‌দেশের স্থপ‌তি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনের ওপর ভি‌ত্তি ক‌রে নি‌র্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চি‌ত্রের প্রিমিয়ার শো‌তে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্প‌তিবার সকালে রাজধানীর আগারগাঁও‌য়ে বাংলা‌দেশ ফিল্ম আর্কাই‌ভে উপ‌স্থিত হন তি‌নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে আলোচনা চলছে… Continue reading ‘মুজিব: একটি জাতির রূপকারে’র প্রিমিয়ার শোতে প্রধানমন্ত্রী

রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার পথে কেউ যাতে দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য বাঙালি জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া রেল স্টেশনে ঢাকা-ভাঙা রেল চলাচল উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, আওয়ামী লীগ ক্ষমতায়… Continue reading রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে: প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়

ঠিক এমন একটা শুরুই তো চেয়েছিল বাংলাদেশ! বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরা। ব্যাট হাতে বীরদর্পে সেই লক্ষ্য ছাপিয়ে যাওয়া। মাঠের বাইরের সব বিতর্ক থামাতে প্রয়োজন ছিল দুর্দান্ত এক জয়ের। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নযাত্রাটা ঠিক তেমনভাবেই শুরু হলো। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো হিমালয়ের কোলঘেঁষা ধর্মশালাও আপন করে নিয়েছে বাংলাদেশকে। অনবদ্য ক্রিকেটশৈলীতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে… Continue reading আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়

আমরা জেলে যেতে প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যাবো না : কৃষিমন্ত্রী

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ভিসা নিয়ে আমরা আমেরিকা যেতে পারব না, এটা কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘গুলশান-বনানীর বড়লোকের ছেলেমেয়েরা আমেরিকায় যায়। তারা না যেতে পারলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। দু-একজন মন্ত্রী না যেতে পারলেও দেশের… Continue reading আমরা জেলে যেতে প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যাবো না : কৃষিমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর আমাদের নির্ভর করতে হবে।’ আজ শনিবার (৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে… Continue reading সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে : সিইসি