প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব। ইলেকশনের পরে যদি আবার আসতে পারি, তখন করব। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়? সব রেডি করে দিয়েছি, এখন বসে বসে অনেকেই বড় বড় কথা বলে।’ আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।… Continue reading বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব : প্রধানমন্ত্রী
Category: জাতীয়
আ. লীগ সরকারের প্রচেষ্টায় সফল পরিণতি পেলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী
পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করার দিনটিকে ‘অত্যন্ত গর্বের ও আনন্দের দিন’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আজ সফল পরিণতি পেলো বলে তিনি মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ… Continue reading আ. লীগ সরকারের প্রচেষ্টায় সফল পরিণতি পেলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ৯৩৯ কোটি টাকা
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ৯৩৯ কোটি টাকা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয়ের ৬৫ শতাংশ ব্যয় হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। যা টাকার অংকে প্রায় ৯৩৯ কোটি ২৫ লাখ টাকা। জাতীয় নির্বাচনের জন্য মোট ব্যয় প্রাক্কলন করা আছে ১ হাজার ৪৪৫ কোটি টাকা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী কেনাকাটাসহ রোডম্যাপের… Continue reading জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় ৯৩৯ কোটি টাকা
দেশের পথে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আজ বুধবার (৪ অক্টোবর)… Continue reading দেশের পথে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি ছয়জন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮৭১ জন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯ জন
ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৫৯ জন। আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬
খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন : ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের যৌথসভা শেষে তিনি এমন মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিষয়ে সংবেদনশীল। তিনি (শেখ হাসিনা)… Continue reading খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন : ওবায়দুল কাদের
স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো অপরিহার্য। সোমবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০২৩’ উপলক্ষে রোববার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশন (এনপিও)… Continue reading স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের স্যাংশন বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি আরোপ বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ। পিটার হাসের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে বলে আশা রাখি। বুধবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্যাংশনে গণমাধ্যমের সদস্যদের অর্ন্তুভুক্ত করা নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্যের বিষয়ে পাল্টা মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।… Continue reading গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের স্যাংশন বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভিসানীতিতে গণমাধ্যমও যুক্ত হবে: পিটার হাস
সরকার, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। রোববার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের… Continue reading ভিসানীতিতে গণমাধ্যমও যুক্ত হবে: পিটার হাস