কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না। তাদের অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না। যারাই অপরাধ করছেন, আইন অমান্য করছেন, জনদুর্ভোগ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর চার দশক উদযাপন উপলক্ষে ডিআরইউতে আয়োজিত… Continue reading কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ ১২ কোটি টাকা কর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড. ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত ১৭ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল… Continue reading ১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

ইতালির পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৩ জুলাই ইতালি… Continue reading ইতালির পথে প্রধানমন্ত্রী

সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করে ষড়যন্ত্র ও পাঁয়তারা করে কোনো লাভ হবে না। শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে… Continue reading সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ২২৪২ রোগী

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৮৫ জনে। শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য… Continue reading ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ২২৪২ রোগী

তারুণ্যের সমাবেশে মঞ্চ ভেঙে আহত ২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ এর মঞ্চ নেতাকর্মীদের ভারে ভেঙে গেছে। এতে শিউলি আক্তার (৪৪) নামের এক সাংবাদিক ও নাঈম হোসেন (২২) নামের এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন। পরে একটি পিকআপ ভ্যানে মঞ্চ করে সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। শিউলি আক্তার ঢাকা মেডিক্যাল… Continue reading তারুণ্যের সমাবেশে মঞ্চ ভেঙে আহত ২

সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। আজ শনিবার (২২ জুলাই) সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শেখ হাসিনা এ আহ্বান জানান। যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে… Continue reading সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখতে হবে : প্রধানমন্ত্রী

ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

ঝালকাঠির ছত্রকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। আজ শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহতের তথ্য জানা গেছে। হতাহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান জানান, এখন পর্যন্ত ১৩ জন নিহতের ঘটনা… Continue reading ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

এক দফা ঘোষণার পর হত্যাকাণ্ড শুরু করেছে বিএনপি

এক দফা ঘোষণার পর বিএনপি সারাদেশে সহিংসতা ও হত্যাকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন আমরা করবো, সংবিধান অনুযায়ী করবো। এক দফা ঘোষণার… Continue reading এক দফা ঘোষণার পর হত্যাকাণ্ড শুরু করেছে বিএনপি

Untitled

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে যখন নির্বাচন হয়, বিএনপি তখন জানতো তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা জেনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে পরাজয়ের পর বিএনপি সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। বিএনপি একটি সন্ত্রাসী দল। জনগণ তাদের আর দেখতে চায় না। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম-আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার লাইনে ট্রেন চলাচল… Continue reading Untitled