ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

ঝালকাঠির ছত্রকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। আজ শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহতের তথ্য জানা গেছে।

হতাহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান জানান, এখন পর্যন্ত ১৩ জন নিহতের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *