বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলি ও আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন সেনা কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মে) রুমা উপজেলার জারুলছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের… Continue reading বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত
Category: লিড
নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন: নিহত ৬, নিখোঁজ অনেক
নিউজিল্যান্ডে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার (১৬ মে) গভীর রাতে ওয়েলিংটনের একটি হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে।… Continue reading নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন: নিহত ৬, নিখোঁজ অনেক
ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ
‘মিয়া ভাই’ খ্যাত বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১৬ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের মরদেহ নিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ… Continue reading ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ
ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দেওয়ার একটি… Continue reading ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী
চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ও ভাইকে মারধরের অভিযোগে ছেলে মঞ্জুর মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম। সোমবার (১৫ মে) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, সানজিদ ও জসিম। মামলার বিষয়টি নিশ্চিত করেন… Continue reading চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
‘মিঞা ভাই’ খ্যাত নায়ক ফারুক মারা গেছেন
ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হবে। ১৯৪৮ সালের… Continue reading ‘মিঞা ভাই’ খ্যাত নায়ক ফারুক মারা গেছেন
আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার পর পরই আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার আশ্রিত মানুষের মধ্য থেকে সাড়ে ১২ হাজার ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। রোববার (১৪ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উবায়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে কিছু কেন্দ্র ত্যাগ করেছেন। প্রায় আড়াই লাখ… Continue reading আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত
‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে
‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে মিয়ানমারে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশটির স্থলভাগের আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। রোববার (১৪ মে) রাতে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ… Continue reading ‘মোখা’ এখন গভীর নিম্নচাপ,সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বরে নেমেছে
আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা
আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন। দ্বীপটিতে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। মোখার প্রভাবে দ্বীপটির ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আঘাতের পর বড় বিপদের শঙ্কা কেটে গেছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা… Continue reading আঘাতের পর দুর্বল হয়েছে মোখা, কেটে গেছে শঙ্কা
ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে
অতিপ্রবল ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। রোববার (১৪ মে) সকাল থেকে আগের চেয়ে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আজ সকাল পৌনে ১১টায় সেন্টমার্টিনের পশ্চিম পাশের গ্রাম ও বাড়িঘরগুলোতে বাতাসের ধাক্কা লাগছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি… Continue reading ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে