জাতীয় সংসদে দলীয়ভাবে জাতীয় পার্টি একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী, সেটা মূল জিনিস। সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্টির মহাসচিব মুজিবুল… Continue reading সংখ্যা বড় নয়, সংসদে আমরাই বিরোধী দল: জাপা মহাসচিব
Category: লিড
দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক
গাজার দক্ষিণাঞ্চলে রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় এখনকার মূল যুদ্ধক্ষেত্র খান ইউনুসে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খান ইউনুসে রোববার… Continue reading দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক
কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই : চুন্নু
দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ রোববার (২৮ জানুয়ারি) দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর সংবাদ সম্মেলন ডেকে এক প্রতিক্রিয়ায় এমনটা জানান মুজিবুল হক… Continue reading কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই : চুন্নু
দ্রব্যমূল্য শিগগিরই নিয়ন্ত্রণে আসবে : ওবায়দুল কাদের
বর্তমান সরকারের নানামুখী উদ্দ্যগে শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে। সামনে পবিত্র রমজান মাস, অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপি’র কথায় কান দেবেন না।’ ওবায়দুল কাদের আজ শনিবার… Continue reading দ্রব্যমূল্য শিগগিরই নিয়ন্ত্রণে আসবে : ওবায়দুল কাদের
গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশকে স্বাগত : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে যে রায় দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, ‘এ রায়কে আমরা ইতোমধ্যে সমর্থন জানিয়েছি। আমরা মনে করি, ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে, মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হচ্ছে- সেটি বন্ধ করার ক্ষেত্রে এ রায় সহায়ক… Continue reading গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশকে স্বাগত : পররাষ্ট্রমন্ত্রী
উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে,অন্য কোনো সরকার পারেনি: সমাজকল্যাণমন্ত্রী
ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করতে পারছি। এক টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।’ আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে… Continue reading উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে,অন্য কোনো সরকার পারেনি: সমাজকল্যাণমন্ত্রী
গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের
ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার আদালত এ রায় দিয়েছে। আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা চালাবে না। গণহত্যা প্রতিরোধে কী করা হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দিতে হবে। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- দক্ষিণ আফ্রিকার… Continue reading গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের
প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি ও কিরগিজস্তানের শুভেচ্ছা
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তার প্রশংসা করেন। ভিক্টর অরবিন বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের… Continue reading প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি ও কিরগিজস্তানের শুভেচ্ছা
স্বর্ণের খনি ধসে মালিতে নিহত ৭০
আফ্রিকার দেশ মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে একটি স্বর্ণের খনি ধসে পড়ার যে ঘটনা ঘটেছিল, তাতে ৭০ জন মারা যাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মালির জিওলজি ও মাইনিং অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা খনি ধসের এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার। মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কানগাবা শহরের কাউন্সিলর ও সোনার খনির একজন কর্মকর্তা ওমার সিদিবে বার্তা সংস্থা এএফপির… Continue reading স্বর্ণের খনি ধসে মালিতে নিহত ৭০
প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফীসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফী বিন মোর্ত্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল এ সময়… Continue reading প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফীসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ