অপেক্ষা করুন আরও আছে, বললেন ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর সুধী সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন আরও আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগসহ আরও কত কী। আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা… Continue reading অপেক্ষা করুন আরও আছে, বললেন ওবায়দুল কাদের

তফসিল ঘোষণা করলেই নির্বাচন হবে, এত সহজ নয় : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে? এত সহজ নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এসব… Continue reading তফসিল ঘোষণা করলেই নির্বাচন হবে, এত সহজ নয় : আমীর খসরু

ছাত্র সমাবেশে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রলীগ তারুণ্যের শক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা হয়েছিলো, সে সময় ছাত্রলীগ আন্দোলন করেছে ও মাঠে নেমেছে। আমি মনে করি, ছাত্রলীগ তারুণ্যের শক্তি। আজকের বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, আজকে এই অনুষ্ঠান আমার মায়ের স্মরণে।… Continue reading ছাত্র সমাবেশে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রলীগ তারুণ্যের শক্তি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বিশ্বাস করে না : মঈন খান

বর্তমান সরকারকে এক দফা আন্দোলনের মাধ্যমে বিদায় করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।’ আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৫তম… Continue reading আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বিশ্বাস করে না : মঈন খান

ইউনূসের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি নেতাদের কথায় মামলা তুলে নেওয়া সম্ভব নয়

নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা তথ্যের ঘাটতির কারণে বিবৃতি দিয়েছেন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ড. ইউনূসকে সরকারের হয়রানি করার কোনো সুযোগ নেই। ড. ইউনূসের জন্য যারা বিবৃতি দিচ্ছেন তাদের কাছে এ বিষয়ে ইনফরমেশন গ্যাপ আছে। মন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি… Continue reading ইউনূসের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি নেতাদের কথায় মামলা তুলে নেওয়া সম্ভব নয়

বিএনপি অবৈধ দল : শেখ হাসিনা

দেশের সংবিধান ও সেনা আইন লঙ্ঘন করে জিয়াউর রহমানের নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা এবং সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখলের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল। বুধবার (৩০ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ… Continue reading বিএনপি অবৈধ দল : শেখ হাসিনা

বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সম্প্রতি তারেক রহমানের দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারার ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ সাত জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) আইনজীবী নাহিদ সুলতানা যুথী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের… Continue reading বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের নানান দিক গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকস চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ… Continue reading প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন ২ বিচারপতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে টানা ৩০ মিনিটের মতো বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় কোর্টের শুনানিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থি আইনজীবীরা শেইম-শেইম বলে… Continue reading আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন ২ বিচারপতি

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোয় অগ্রগতি হয়েছে : তথ্যমন্ত্রী

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরানোয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি। আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবন মিলনায়তনে ‘গণহত্যা ও বিচার : রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’… Continue reading রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোয় অগ্রগতি হয়েছে : তথ্যমন্ত্রী