বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন

বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ঘটনায় রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় জামালপুরগামী ট্রেনটির ৯ বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *