তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি। যেখানে জাতিগত সংঘাত হয়েছে, সেখানে হতে পারে, কিন্তু রাজনীতির নামে অন্তত গত দু-তিন দশকে বিশ্বের কোথাও এমন ঘৃণ্য নজীর নেই, যা ২০১৩-১৪-১৫ সালে বিএনপি-জামায়াত বাংলাদেশে ঘটিয়েছে।’ আজ শনিবার (১৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ… Continue reading ক্ষমতার জন্য বিশ্বের অন্য কোথাও মানুষ পোড়ানো হয়নি : তথ্যমন্ত্রী
Category: ফোকাস
দেশজুড়ে বিএনপির পদযাত্রা, নারায়ণগঞ্জ-হবিগঞ্জে সংঘর্ষ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশজুড়ে পদযাত্রা করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেন নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে থাকছে এবারের প্রতিবেদন। চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম, নির্মম নির্যাতন হয়েছে, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের অন্যায় চাপে… Continue reading দেশজুড়ে বিএনপির পদযাত্রা, নারায়ণগঞ্জ-হবিগঞ্জে সংঘর্ষ
ডেঙ্গু: মৃত্যু ছাড়ালো ৪৫০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৩৬ জন এবং ঢাকা সিটির বাইরের ১০৮ জন। একই সময়ে আরও ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে… Continue reading ডেঙ্গু: মৃত্যু ছাড়ালো ৪৫০
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা দাবি
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, বিরোধীদের ওপর দমন–পীড়নের অভিযোগ ও আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা চায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে… Continue reading বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা দাবি
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল আসবে অক্টোবরে
আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষক অনুরোধ জানায়নি। গত ৯-২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আর আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে এমন একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন সাংবাদিকদের এ তথ্য জানান। মুখপাত্র আরও জানান,… Continue reading যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল আসবে অক্টোবরে
জয়কে হত্যাচেষ্টা : মাহমুদুর রহমান-শফিক রেহমানের ৭ বছরের কারাদণ্ড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হত্যার ষড়যন্ত্র মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৫জনকে পৃৃথক দুই ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার… Continue reading জয়কে হত্যাচেষ্টা : মাহমুদুর রহমান-শফিক রেহমানের ৭ বছরের কারাদণ্ড
এইচএসসি পরীক্ষা শুরু
সারাদেশে একযোগে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথমদিনে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী। এদিন সকাল সাড়ে… Continue reading এইচএসসি পরীক্ষা শুরু
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি’কে সন্ত্রাসি-বোমা হামলাকারিদের দল হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দলটি আগামীর নির্বাচন যেন সুষ্ঠুভাবে হতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘জাতির পিতার হত্যাকারি, সন্ত্রাসি, জঙ্গিবাদ সৃষ্টিকারি, বোমা হামলাকারি, গ্রেনেড হামলাকারি বিএনপি, তারা জানে যে তারা নির্বাচন করে কোনদিন ক্ষমতায় যেতে পারবে না, জনগণের… Continue reading বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী
সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক। আজ বুধবার (১৬ আগস্ট) ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার… Continue reading সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি
আজ বেদনাবিধুর জাতীয় শোক দিবস
মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন আজ, ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি… Continue reading আজ বেদনাবিধুর জাতীয় শোক দিবস