নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শরীরে জ্বর পুরোপুরি না কমায় উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক আজ সোমবার (১৪ আগস্ট) রাতে এ তথ্য জানান। চিকিৎসক জানান, খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটকে (সিসিইউ) নেওয়ার প্রয়োজন দেখা দিলেও তিনি সায় না দেওয়ায় নেওয়া হয়নি।… Continue reading নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কার্ডিয়াক আইসিউতে মারা যান তিনি। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.রেজাউর রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩… Continue reading মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

আজ থেকে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

আগামী ১৭ আগস্ট দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আজ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ… Continue reading আজ থেকে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজধানীর জুরাইনের মাদবর বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১৪ আগস্ট) রাত ২টার দিকে মাদবর বাজার সলিমুল্লাহ রোডে মন্নান মাস্টারের চারতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ফুচকা বিক্রেতা আলতাফ সিকদার (৭০), তার স্ত্রী গৃহিণী মর্জিনা বেগম (৫৫), মেয়ে মুক্তা খাতুন (৩০), মেয়ের… Continue reading জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

সারাদেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ রোগী রেকর্ডেরও দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, গত সপ্তাহে ( ৫-১১ আগস্ট) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮ হাজার ৬০১… Continue reading গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৮ হাজারের মধ্যে ১১ হাজারই ঢাকার বাইরের

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০, বিস্ফোরক জব্দ

মৌলিভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোম, অস্ত্র, নগদ টাকা ও প্রশিক্ষণ সামগ্রী। শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে। অভিযানে… Continue reading কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০, বিস্ফোরক জব্দ

ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় ব্যাংকগুলোকে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক গিয়ে ঠেকেছে ২৮১ দশমিক ৩ কোটি টাকায়। চলতি বছরের প্রথমার্ধের বিবেচনায় ব্যাংকগুলো এ জরিমানা পরিশোধ করবে। এই তালিকায় বাদ যায়নি বেসরকারি খাতের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। এই ব্যাংককে সর্বোচ্চ ১৬২ কোটি… Continue reading ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

এশিয়া কাপ, বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

এশিয়া কাপ, বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলবে লাল সবুজের দল।

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে। এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে। প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।… Continue reading আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায় : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিরা বাংলাদেশের মানুষের মঙ্গল চায় না। তারা এখানে অশান্তি চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায়। অশান্তির ফলে দেশ যদি দুর্বল হয়, তাতে তাদের সুবিধা হয়। ওদের… Continue reading বিদেশিরা বাংলাদেশে অশান্তি চায় : পররাষ্ট্রমন্ত্রী