বিএনপির উত্তর ঢাকা মহানগরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটকের পর অসুস্থ হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা। এ প্রসঙ্গে আমান বলেছেন, ‘আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়ানো হয়। এ অবস্থায় কে বা কারা এসে কী নাটক সাজিয়েছে তা আমি জানি না।’ আজ শনিবার (২৯ জুলাই)… Continue reading প্রধানমন্ত্রী উপহার প্রসঙ্গে যা বললেন বিএনপিনেতা আমান
Category: ফোকাস
আজ পবিত্র আশুরা
আজ শনিবার (২৯ জুলাই) ১০ মহররম পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হবে। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পবিত্র… Continue reading আজ পবিত্র আশুরা
ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে… Continue reading ঢাকার প্রবেশমুখে কাউকে পথ আটকাতে দেয়া হবে না : ডিএমপি কমিশনার
ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু, শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবে। আপনারা ঢাকার প্রবেশমুখে অবস্থান করবেন। আমরা তাহলে আপনাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব। আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না। শুক্রবার (২৮ জুলাই) বিকেল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ… Continue reading ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের
আগামীকাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে আজ শুক্রবার (২৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে মহাসমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, আগামীকাল শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি বেলা ১১ থেকে… Continue reading আগামীকাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির
আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সংঘর্ষে নিহত ১
রাজধানীতে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আয়োজিত শান্তি সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২)… Continue reading আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সংঘর্ষে নিহত ১
এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামনন্ত্রী ডা. দীপু মনি। এরপর সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনের এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের… Continue reading এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
রাজধানীর যেসব স্থানে বিএনপি ও সমমনা দলের সমাবেশ
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (২৮ জুলাই) বিএনপিসহ শরিক দলগুলো বিভিন্ন স্থানে সমাবেশ করবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে বিএনপি ও তাদের শরিক দলের সমাবেশের স্থান ও সময়ের বিষয়টি জানান বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ, মৎস্য… Continue reading রাজধানীর যেসব স্থানে বিএনপি ও সমমনা দলের সমাবেশ
ইতালি সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
তিন দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি। এর আগে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা) রোমের ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে। কাতারের দোহায়… Continue reading ইতালি সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার ফল শুক্রবার
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। ওইদিন সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। পরে সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে… Continue reading এসএসসি ও সমমান পরীক্ষার ফল শুক্রবার