যুক্তরাষ্ট্রসহ ১৩ বিদেশি মিশনের প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এবার যুক্তরাষ্ট্রসহ ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় তাদের তলব করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) এ সংক্রান্ত তথ্য জানা যায়। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে… Continue reading যুক্তরাষ্ট্রসহ ১৩ বিদেশি মিশনের প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেঙ্গুতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন। যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, সোমবার (২৪ জুলাই) এক দিনে দুই হাজার ২৯৩ জন হাসপাতালে… Continue reading ডেঙ্গুতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮

পিবিআই প্রধানের মামলা থেকে সাবেক এসপি বাবুলকে অব্যাহতি

পিবিআই প্রধান বনজ কুমারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। আজ মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন। এদিন বিচারক সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। এছাড়া… Continue reading পিবিআই প্রধানের মামলা থেকে সাবেক এসপি বাবুলকে অব্যাহতি

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে পাঁচ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর

বিশ্বের দুই বিলিয়ন মানুষ এখনও খাদ্য নিরাপত্তার বাইরে রয়েছে উল্লেখ করে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা চালু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘চলমান ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে খাদ্য, সার, জ্বালানি এবং আর্থিক সংকট বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির সমস্যাকে তীব্রতর করেছে। তবে পুষ্টিকর খাদ্য… Continue reading নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে পাঁচ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নৌকাডুবিতে নিহত ১৫

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নৌকা ডুবে অন্তত ১৫ জন নিহত ও ১৯ জন নিখোঁজ রয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) সকালে উদ্ধার কাজে নিয়োজিত ব্যক্তিরা বিষয়টি জানিয়েছেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরাফাহ বলেন, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের বুটন সেন্ট্রাল রিজেন্সির লান্টো গ্রাম থেকে নিকটবর্তী লাগিলি গ্রামে যাওয়ার সময় রোববার মধ্যরাতে নৌযানটি ডুবে যায়। মোটামুটি ২০… Continue reading ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে নৌকাডুবিতে নিহত ১৫

দেশে তাড়াতাড়ি বড়লোক হওয়ার প্রতিযোগিতা বাড়ছে : তথ্যমন্ত্রী

দেশে এখন তাড়াতাড়ি বড়লোক হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতা বাড়ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি… Continue reading দেশে তাড়াতাড়ি বড়লোক হওয়ার প্রতিযোগিতা বাড়ছে : তথ্যমন্ত্রী

কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না। তাদের অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না। যারাই অপরাধ করছেন, আইন অমান্য করছেন, জনদুর্ভোগ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর চার দশক উদযাপন উপলক্ষে ডিআরইউতে আয়োজিত… Continue reading কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ ১২ কোটি টাকা কর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড. ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত ১৭ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল… Continue reading ১২ কোটি টাকা কর দিতেই হবে ড. ইউনূসকে: আপিল বিভাগ

ইতালির পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৩ জুলাই ইতালি… Continue reading ইতালির পথে প্রধানমন্ত্রী

সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনে অংশ গ্রহণ না করে ষড়যন্ত্র ও পাঁয়তারা করে কোনো লাভ হবে না। শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে… Continue reading সরকার পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী