ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। আজ… Continue reading ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ
Category: ফোকাস
ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। আর ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
ঢাকা-১৭ আসনসহ সাত পৌরসভায় ভোটগ্রহণ চলছে
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপারে হচ্ছে ভোটগ্রহণ। এ ছাড়া দেশের সাতটি পৌরসভায়ও ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ নির্বাচন হবে কয়েকটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা… Continue reading ঢাকা-১৭ আসনসহ সাত পৌরসভায় ভোটগ্রহণ চলছে
আফগানদের ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
টি-টোয়েন্টি নিয়ে বাংলাদেশের হতাশার গল্প বহুদিনের। বাতাসে কান পাতলেই শোনা যেত হাহাকার। দিন বদলের হাওয়ায় সেই বাতাসে এখন সাফল্যের গান। ড্রেসিংরুম থেকে ভক্তদের হৃদয়—সবখানে স্বস্তির রেণু। হবেই বা না কেন? এ বাংলাদেশ যে লিখছে একের পর এক জয়ের গল্প। সেই গল্পের নয়া অর্জন আফগান বধ। রশিদ-মুজিবদের স্পিনকে তুড়ি মেরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল লাল-সবুজের… Continue reading আফগানদের ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি
নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৭ জুলাই) এই দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ২৬ জুলাই পর্যন্ত এই দল দুটি বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে। পরবর্তীতে আপত্তি নিষ্পত্তি… Continue reading নিবন্ধন পেতে যাচ্ছে দুই দল বিএনএম ও বিএসপি
টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (১৬ জুলাই)। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া চাল ৩০… Continue reading টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার
১০ টাকার টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের ওই হাসপাতালে যান। সেখানে বহির্বিভাগ থেকে টিকেট কেটে সাধারণ রোগীদের মতোই সেবা নেন। সরকারপ্রধান নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন। প্রধানমন্ত্রী হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্স ও বহির্বিভাগে চিকিৎসা নিতে… Continue reading ১০ টাকার টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী
সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী রোববার (১৬ জুলাই) থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিটিএ‘র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক… Continue reading সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র
দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু
সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে… Continue reading দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। উজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার পর তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ… Continue reading প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ