তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কড়া সমালোচনায় তোপের মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব থেকে সরে যাব। সোমবার (২৬ জুন) সকালে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে কড়া সমালোচনার মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সংসদ সদস্য… Continue reading তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব

১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে টোল আদায় ২ কোটি ১৮ লাখ টাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। এই সেতু থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা… Continue reading ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

মানবতাবিরোধী অপরাধে যশোরের চারজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর তিন আসামি হলেন—মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা। আজ রোববার (২৫ জুন) বেলা ১১টা ২৩ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের… Continue reading মানবতাবিরোধী অপরাধে যশোরের চারজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের এএসপি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত আসছে………

জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতার লোভে মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না।’ তিনি বলেন, ‘২০০১ সালে আমার ওপর তখন প্রচণ্ড চাপ ছিল গ্যাস বিক্রি করতে হবে, কিন্তু আমি রাজি হইনি।’ আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।… Continue reading জনগণের সম্পদ বেচে ক্ষমতায় থাকব, সেই বাপের বেটি আমি না : প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে জেলহাজতে পাঠান আদালত। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী… Continue reading সাংবাদিক নাদিম হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

নিখোঁজ সাবমেরিন টাইটানে হয়েছিল বিস্ফোরণ, কেউ বেঁচে নেই

নিখোঁজ সাবমেরিন টাইটানে বিস্ফোরণ হয়েছিল এবং সাবমেরিনের সব যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ১৮ জুন সাগরের তলদেশে থাকা টাইটানিক জাহাজ দেখতে যাবার পর থেকেই নিখোঁজ ছিল ক্ষুদ্র ওই পর্যটক সাবমেরিনটি। যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) বোস্টন শহরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। রিয়ার অ্যাডমিরাল জন মুগে জানান,… Continue reading নিখোঁজ সাবমেরিন টাইটানে হয়েছিল বিস্ফোরণ, কেউ বেঁচে নেই

ঈদে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (২২ জুন) এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক… Continue reading ঈদে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (২৩ জুন)। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার… Continue reading আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। বৃহস্পতিবার ২২ জুন বিবিসি জানায়, কোস্টগার্ড এক বিবৃতিতে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানায়। কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই হরাইজন আর্কটিকের দূর থেকে নিয়ন্ত্রিত যানের মাধ্যমে টাইটানের ‘ধ্বংসাবেশেষ’ চিহ্নিত হয়েছে। এতে আরও জানানো হয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ বিষয়ে… Continue reading টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ