বাংলাদেশকে কেউ পেছনে ঠেলে দিতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যদি শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দিই, তাহলে কেউ বাংলাদেশকে পেছনে ঠেলে দিতে পারবে না।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ রোববার (১১ জুন) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী… Continue reading বাংলাদেশকে কেউ পেছনে ঠেলে দিতে পারবে না : প্রধানমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু : জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তবে পাল্টা আক্রমণ কোন পর্যায়ে বা কোথায় চালানো হচ্ছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলবেন না। খবর বিবিসির। সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনীয় সৈন্যরা পূর্বে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে।… Continue reading রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু : জেলেনস্কি

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন)। ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান। ২০০৭ সালে ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬… Continue reading শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

ঈদকে সামনে রেখে উচ্চপর্যায়ের টাস্কফোর্স, রোববার বৈঠক

ঈদকে সামনে রেখে উচ্চপর্যায়ের টাস্কফোর্স বৈঠক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, বাজারে সরবরাহ ও দাম পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে গত বছর ১৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে সরকার। অভিযোগ রয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুন ও মসলাপাতির দাম বাড়ানোর কারসাজি করছে অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারে জিনিসপত্রের… Continue reading ঈদকে সামনে রেখে উচ্চপর্যায়ের টাস্কফোর্স, রোববার বৈঠক

দেশবাসীর কিছু অসুবিধা হচ্ছে, বেশি দিন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক কারণে বিদ্যুৎ সংকট ও মূল্যস্ফীতির মতো দেশবাসীর কিছু অসুবিধা হচ্ছে। তবে এটা সাময়িক, বেশি দিন থাকবে না। শুক্রবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন,… Continue reading দেশবাসীর কিছু অসুবিধা হচ্ছে, বেশি দিন থাকবে না: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাসূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শুরু হয়।… Continue reading ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আরাফাত

‘সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ’

সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। তিনি বলেন, ‘আগামীতে সাংবাদিকতা করতে হলে প্রেস কাউন্সিলের সনদ নিতে হবে। তা না হলে নিজেকে কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। আর সাংবাদিক হতে হলে নূন্যতম স্নাতক পাস হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে পাঁচ… Continue reading ‘সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ’

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাস্টির চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সভায় ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং… Continue reading বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার । ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর… Continue reading শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

কয়লার অভাবে এস আলমের পাওয়ার প্ল্যান্ট বন্ধ

কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালিস্থ এস আলম গ্রুপের পাওয়ার প্লান্ট। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ৫ জুন সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। শুক্রবার (৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান। জানা গেছে, বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালুর… Continue reading কয়লার অভাবে এস আলমের পাওয়ার প্ল্যান্ট বন্ধ