প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান সিরাজুল আলম খান।’… Continue reading প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন সচিব বিস্তারিত সময়সূচি সাংবাদিকদের জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। ইসি সচিব বলেন,… Continue reading ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন

বিএনপি বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক সেমিনারে অংশ নেওয়ার পর বিদ্যুৎ বিভ্রাট নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আজ… Continue reading বিএনপি বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছে : তথ্যমন্ত্রী

গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ। দেশে চলমান তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে। এছাড়া আগেই এদিন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের প্রাথমিক পর্যায়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার… Continue reading গরমে আজ সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটেই এসেছে : প্রধানমন্ত্রী

জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কোনো দিন পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ২০০১ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করে আওয়ামী… Continue reading আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটেই এসেছে : প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার শুরু

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলার বিচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) তৃতীয় শ্রম আদালতের বিচারক এ মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। এরমধ্য দিয়ে শ্রম আইনের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ড. মুহাম্মদ ইউনূস এ দিন আদালতে হাজির ছিলেন। ২০২১ সালের… Continue reading ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলার বিচার শুরু

কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপ মুখোমুখি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমানের অনুসারীদের… Continue reading কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপ মুখোমুখি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

উন্নতি দেখলে দেশের কিছু কুলাঙ্গার ষড়যন্ত্র করে বেড়ায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মানুষের উন্নতি দেখলে কিছু কুলাঙ্গার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও অপপ্রচার চালায়। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেয়নি, সেদেশের সঙ্গেই হচ্ছে তাদের আত্মীয়তা। আজ সোমবার (৫ জুন) আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র… Continue reading উন্নতি দেখলে দেশের কিছু কুলাঙ্গার ষড়যন্ত্র করে বেড়ায় : প্রধানমন্ত্রী

রাষ্ট্রদূতেরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কার্যক্রমে বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘বিদেশি রাষ্ট্রদূতেরা যদি তাঁদের কাজের সীমারেখা অতিক্রম করেন, তাহলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ আজ সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে… Continue reading রাষ্ট্রদূতেরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফছারুল আমীনের আসন শূন্য ঘোষণা করে গেজেট

সদ্য প্রয়াত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। রোববার (৪ জুন) সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গত শুক্রবার (২ জুন) চট্টগ্রাম-১০ আসনের এমপি আফছারুল আমীন রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।… Continue reading আফছারুল আমীনের আসন শূন্য ঘোষণা করে গেজেট