৫২ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

দেশের দুটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ৫০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নীলাফামারী ও দিনাজপুর জেলার ওপর… Continue reading ৫২ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

আজ বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস আজ (সোমবার, ৫ জুন)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে… Continue reading আজ বিশ্ব পরিবেশ দিবস

১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে

আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো। ১৬-১৭ আগস্ট চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু করার জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহ এ পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা… Continue reading ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে

দাম অস্বাভাবিক বৃদ্ধির পর পেঁয়াজ আমদানির অনুমতি

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভোক্তার স্বার্থ রক্ষায় আগামীকাল সোমবার (৫ জুন’২০২৩) থেকে আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার… Continue reading দাম অস্বাভাবিক বৃদ্ধির পর পেঁয়াজ আমদানির অনুমতি

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। আজ রোববার (৪ জুন) দুপুরে বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান বান্দরবান সেনানিবাসে সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেনাপ্রধান বলেন, ‘ইতোমধ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মূল ঘাঁটিসহ… Continue reading পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান : সেনাপ্রধান

শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ ব্যবহারে একটু সাশ্রয়ী হতে হবে। শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারেই সাশ্রয়ী হতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। আমাদের চেষ্টা করে যেতে হবে। আজ রোববার (৪ জুন) জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার দলীয় সংসদ সদস্য… Continue reading শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আভাস

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার (৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে এই সমস্যা সমাধান সম্ভব হয়নি। তবে, তা নিয়ে শঙ্কার কারণ নেই। পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে… Continue reading ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আভাস

বিদেশ যাওয়া নিয়ে যা বললেন ডিবি প্রধান

হারুন অর রশীদ। ফাইল ছবি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ ছুটি নিয়ে সস্ত্রীক বিদেশ যাচ্ছেন। এই বিদেশ যাওয়া শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা মন্তব্য। অবশেষে ছুটির বিষয়টি খোলাসা করলেন ডিবি প্রধান। আজ রোববার (৪ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে গণমাধ্যমে তিনি তার ছুটির বিষয়টি… Continue reading বিদেশ যাওয়া নিয়ে যা বললেন ডিবি প্রধান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আজমত উল্লা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের… Continue reading গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আজমত উল্লা

দাবদাহের কারণে ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ

তীব্র দাবদাহের কারণে আগামী ৫ থকে ৮ জুন পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে… Continue reading দাবদাহের কারণে ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ