২০২৩-২৪ বাজেটে বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে দাম বাড়তে পারে বেশ কয়েকটি পণ্যের। এসব পণ্য ও পণ্যের উপকরণে শুল্ক বাড়ানো এবং ভ্যাট বসানোর ঘোষণা থাকছে। আমদানি করা মোবাইল ফোন, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, বাসমতি চাল, চশমা, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, সিগারেট, জর্দা-গুল, খেজুর ও বিদেশি টাইলসসহ আরও কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম… Continue reading ২০২৩-২৪ বাজেটে বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

বাজেট অধিবেশন শুরু কাল

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার (৩১ মে)। এদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ মে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,… Continue reading বাজেট অধিবেশন শুরু কাল

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন সরকারের নতুন ভিসা নীতি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এ ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।’ আজ সোমবার (২৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ‘সরকারের নীতিনির্ধারকরা বলছেন—গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হলো।… Continue reading মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে : তথ্যমন্ত্রী

দুর্নীতির মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৮ মে) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বলেন, দুর্নীতির মামলায় আসামি শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের… Continue reading দুর্নীতির মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত কারাগারে

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান

আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়্যেব এরদোয়ান। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ইতিহাসে রান-অফ ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। রবিবার (২৮ মে) ঘোষিত বেসরকারি ফল অনুসারে, ৯৮শতাংশ ভোট গণনার পর তিনি পেয়েছেন ৫২ দশমিক ১২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ… Continue reading তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ নির্দেশ… Continue reading অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির

আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সংঘাত ও অশান্তি চাই না। আমরা চাই মানুষের উন্নতি।’ আজ রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছরপূর্তি’ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান… Continue reading আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী

১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল

সারা দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন এ ১১টি টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবহার ছাড়া কোনো যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারবে না। সওজ এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সওজ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথের আওতাধীন নয়টি সেতু ও দুইটি সড়কে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এসব টোল… Continue reading ১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল

ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না

২০ বছর ধরে তুরস্কের মসনদে থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসনামল আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজ রোববার (২৮ মে) নির্ধারণ করবে দেশটির জনগণ। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী জোটের নেতা কেমাল কিলিকদারোগলু। তিনি এই ভোটকে তুরস্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গণভোট বলে উল্লেখ করেছে। খবর বিবিসির। প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচনে… Continue reading ভোট পাওয়ার প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না

রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের নেতৃত্বে বিদেশি রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা শর্তসাপেক্ষে বহাল থাকবে। দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এসকর্ট সুবিধা দেওয়া হবে। শনিবার (২৭ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দূতাবাস যদি মনে করে, তাদের এসকর্ট সুবিধা দরকার, তাহলে তারা সে সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া… Continue reading রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী