এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৩০২ ও কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ মে) মাধ্যমিক… Continue reading এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬২১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯০ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী। শনিবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী। ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। যা মোট… Continue reading চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬২১ জন

১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা দেশের ১৮টি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার… Continue reading ১৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দেশের জন্য গর্বের : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘আমাদের কমিউনিটি ক্লিনিক নিয়ে জাতিসংঘে স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে। এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটি চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়েছে।’ আজ বুধবার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ… Continue reading জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দেশের জন্য গর্বের : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলি ও আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন সেনা কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মে) রুমা উপজেলার জারুলছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের… Continue reading বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সেনাসদস্য নিহত

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন: নিহত ৬, নিখোঁজ অনেক

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ছয় জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার (১৬ মে) গভীর রাতে ওয়েলিংটনের একটি হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে।… Continue reading নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন: নিহত ৬, নিখোঁজ অনেক

ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ

‘মিয়া ভাই’ খ্যাত বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১৬ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের মরদেহ নিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ… Continue reading ঢাকায় পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ

ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দেওয়ার একটি… Continue reading ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ও ভাইকে মারধরের অভিযোগে ছেলে মঞ্জুর মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মা আমেনা বেগম। সোমবার (১৫ মে) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, সানজিদ ও জসিম। মামলার বিষয়টি নিশ্চিত করেন… Continue reading চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

‘মিঞা ভাই’ খ‍্যাত নায়ক ফারুক মারা গেছেন

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হবে। ১৯৪৮ সালের… Continue reading ‘মিঞা ভাই’ খ‍্যাত নায়ক ফারুক মারা গেছেন