রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে

বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেটের ঋণ সহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। এই অর্থ রিজার্ভে যোগ হয়েছে। ফলে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। দুদিন আগেও আমদানি ব্যয় পরিশোধ করার পর রিজার্ভের পরিমাণ ছিল ২৯ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাজেটের অর্থ সহায়তা হিসেবে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার এবং দরিদ্র মানুষের… Continue reading রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে

হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে

মামলাসংক্রান্ত বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকশিশের নামে কোনও ধরনের সুবিধা নেওয়া ও দেওয়া নিষিদ্ধ করে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার (১০ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষের বাইরে ব্যতিক্রমী এ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে… Continue reading হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে

ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। চলতি সপ্তাহেই ঘূর্ণিঝঢ়ে রূপ নিতে পারে ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নিবে। ‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত… Continue reading ঘূর্ণিঝড় মোখা: ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে

চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

অসহ্য গরমের মধ্যে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেইসঙ্গে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদনও। পিডিবি সূত্রে জানা গেছে, সোমবার (৮ মে) দিনে (অফ পিক আওয়ারে) চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে ২৫০-৩০০ মেগাওয়াট কম । এজন্য… Continue reading চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের

স্বাস্থ্য খাতের সর্বস্তরে দুর্নীতি বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বলেছেন, ‘দুদক ঠিকমতো কাজ করলে এত দুর্নীতি বাড়ত না। প্রধানমন্ত্রী চেষ্টা করার পরও পাকিস্তান–ব্রিটিশ আমলাতন্ত্রের পরিবর্তন হচ্ছে না। যে সরকারই আসুক আমলারা সব সময় থাকে। তারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়?’ আজ মঙ্গলবার (৯ মে) কারাগারে ডাক্তার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি কে এম… Continue reading আমলারা কেন দুর্নীতির সঙ্গে জড়িত হয়, প্রশ্ন হাইকোর্টের

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষ করে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫… Continue reading দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১০ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (৯ মে) রাত ২টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরের আগে রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।… Continue reading গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

রিজার্ভ সাত বছরে সর্বনিম্ন

রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমছে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার (৮ মে) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মাসের আমদানি বিল ১১৮ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই অঙ্ক গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে রিজার্ভ ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ছিল।… Continue reading রিজার্ভ সাত বছরে সর্বনিম্ন

দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২। চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মারামারিতে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ মে) সন্ধ্যায় মারামারির একপর্যায়ে তাদের পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, মাসুম (৩০) ও সবুজ… Continue reading দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

সুদান থেকে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি

সুদান থেকে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে… Continue reading সুদান থেকে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি