নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে এ আহ্বান জানান তিনি। রোববার (৭ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ক্লারিজেস হোটেলে সাংবাদিকদের এ কথা… Continue reading নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
Category: ফোকাস
ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি : কাদের
‘বিএনপি আসলে ২০০১ সাল এবং ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ মে) বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা… Continue reading ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি : কাদের
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার : প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থল ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভাকক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার পত্নী সুজানা স্পার্কস-এর অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই মন্তব্য… Continue reading আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার : প্রধানমন্ত্রী
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা… Continue reading ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত
বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত। করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮০৫ জন। শনিবার (৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর… Continue reading বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত
আপনি আমাদের জন্য অনুপ্রেরণা : শেখ হাসিনাকে ঋষি সুনাক
বিদেশ প্রতিবেদক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’ স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ মে) বিকেলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের দ্বিপাক্ষিক সভা কক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে সুনাককে উদ্ধৃত করে যুক্তরাজ্যে বাংলাদেশের… Continue reading আপনি আমাদের জন্য অনুপ্রেরণা : শেখ হাসিনাকে ঋষি সুনাক
কালুরঘাটে নতুন সেতু ২০২৮ সালে: রেলসচিব
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, জুন মাসে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হবে। পুরো সেতুর সংস্কার শেষ করতে সময় লাগবে ছয় মাস। তবে সেতুর মূল রেল লাইনের সংস্কার কাজ তিন মাসের মধ্যে শেষ করা হবে। শনিবার (৬ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি… Continue reading কালুরঘাটে নতুন সেতু ২০২৮ সালে: রেলসচিব
জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়াধীন : আইনমন্ত্রী
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৬ মে) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী… Continue reading জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়াধীন : আইনমন্ত্রী
মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস
রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার (৬ মে) যুক্তরাজ্যের রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার। তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।… Continue reading মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস
চট্টগ্রামে দালালদের প্রশ্রয় না দেয়ার জের: অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে বিআরটিএ এর বিরুদ্ধে অপপ্রচার
নিজস্ব প্রতিবেদক: অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিরুদ্ধে অপ্রপ্রচারে নেমেছে একটি চক্র। চক্রটি অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিআরটিএ’র বিরুদ্ধে নানা জায়গায় প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র সব কার্যক্রমে গতি এসেছে। বিভিন্ন সেবা করা হয়েছে ডিজিটিলাইজড। ফলে সেবগ্রহিতা কোন ধরণের হয়রানি ছাড়াই পাচ্ছেন কাঙ্খিত সেবা।… Continue reading চট্টগ্রামে দালালদের প্রশ্রয় না দেয়ার জের: অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে বিআরটিএ এর বিরুদ্ধে অপপ্রচার