গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন। বুধবার (৮ নভেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল… Continue reading গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার

বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার। বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে আটটি আন্তর্জাতিক সংস্থা। সেখানে বাংলাদেশ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি ও সেই দাবিতে বিরোধীদের বিক্ষোভের কথাও উঠে এসেছে। বেশ কয়েকটি সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরাসরি ‘বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে সহিংসতা অবলম্বন… Continue reading বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান ৮ আন্তর্জাতিক সংস্থার

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৭ জন নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে… Continue reading চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৭ জন নিহত

চট্টগ্রামের চার থানার ওসি রদবদল

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পীনা রানী প্রমাণিক জানান, কোতোয়ালী, চান্দগাঁও, পতেঙ্গা, বাকলিয়া থানার ওসিসহ মোট সাত পরিদর্শকের বদলির আদেশ দেয়া হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালীসহ চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় করা মামলার আবেদনে নাম থাকা চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলামও আছেন, যিনি মামলার দিন থেকে ছুটিতে… Continue reading চট্টগ্রামের চার থানার ওসি রদবদল

রাজশাহীতে দুই চিকিৎসক খুন

রাজশাহীতে দুই চিকিৎসক খুন। রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক। অন্যজন হোমিও চিকিৎসক। রোববার দিবাগত রাতে এ দুটি খুনের ঘটনা ঘটে। রামেক হাসপাতালের নিহত চিকিৎসকের নাম গোলাম কাজেম আলী (৪২)। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। আর হোমিও চিকিৎসকের নাম এরশাদ আলী দুলাল (৪৫)। তার বাড়ি রাজশাহী নগরীর… Continue reading রাজশাহীতে দুই চিকিৎসক খুন

কক্সবাজারের কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন। এখন অবস্থান করছে কক্সবাজার উপকূলের কাছাকাছিতে। যদিও এরইমধ্যে ঝড়টি হারাচ্ছে তার শক্তি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৬২ কিলেমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো.… Continue reading কক্সবাজারের কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনকে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে গেছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অনেকে এখনও উল্টে পড়া ট্রেনের নিচে চাপা পড়ে আছে। শতাধিক হতাহতের আশঙ্কা করেছে… Continue reading ভৈরবে ট্রেন দুর্ঘটনা : চলছে উদ্ধার অভিযান, মিলেছে ১৮ মরদেহ

দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশ্বের সবখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ অনুষ্ঠান হয়। সরকার প্রধান বলেন, ‘দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি। গ্যাস, বিদ্যুৎ… Continue reading দ্রব্যমূল্য দেশের মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে বলে তিনি বিশ্বাস করেন। সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না’। হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান তিনি। একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে… Continue reading হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে : বাইডেন

সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি

সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন। আজ রোববার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। মো. আলমগীর বলেন, এবারও… Continue reading সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে ইসি