৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলার দামাল ছেলেরা

সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর গৌরব ছিল না বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সেই আক্ষেপ মিটিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাওয়াশ করেই ছাড়ল সাকিব আল হাসানের দল। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে… Continue reading ৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলার দামাল ছেলেরা

আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বর্তমান কমিশন কোনোভাবে সাংবাদিকদের বিপক্ষে নয়। নির্বাচনে সব ধরনের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’ সোমবার (১৩ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের খসড়া সমন্বিত নীতিমালা প্রণয়ন নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সকালে নির্বাচন ভবনের সম্মেলন… Continue reading আমাদের অবস্থান কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয়: সিইসি

কোনও সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের

বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবেই সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোনও সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকার ব্যবস্থা নেই। যারা সংবিধানকে নির্বাসনে দিয়ে নির্বাচনকে প্রতিহত করার পাঁয়তারায় লিপ্ত, তারা মূলত জনগণকে আড়ালে রেখে… Continue reading কোনও সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের

অটোরিকশাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ৩

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আবদুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে… Continue reading অটোরিকশাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ৩

আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন ভাতা পাচ্ছেন। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ নানা সুবিধা চালু করেছে। যা আগের কোনো সরকার করতে পারেনি। সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়তেই আওয়ামী লীগ সরকার নানা ধরনের ভাতা চালু করেছে। তিনি বলেন, আওয়ামী… Continue reading আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে: তথ্যমন্ত্রী

৮ জেলায় নতুন ডিসি

রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীতে বদলি করা হয়েছে।আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব… Continue reading ৮ জেলায় নতুন ডিসি

উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বেই প্রক্টরসহ ১৬ শিক্ষকের পদত্যাগ?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ ১৮ পদে ১৬ জন রবিবার (১২ মার্চ) দুপুরে পদত্যাগ করেছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই পদত্যাগ। কিন্তু একসঙ্গে এত শিক্ষকের পদত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, উপাচার্যের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, পদত্যাগকারীদের বেশিরভাগই উপাচার্যপন্থি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বিভিন্ন বিষয়ে দূরত্ব… Continue reading উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বেই প্রক্টরসহ ১৬ শিক্ষকের পদত্যাগ?

অবসরের পরিকল্পনা জানালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোনও পদে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘এই পদের একটা মর্যাদা সবার রাখা উচিত। আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যত লোভনীয় কিছু হোক না কেন, সেখানে কোনও অবস্থাতেও যাওয়া ঠিক নয়। এটা করা হলে তা দেশের মানুষকে অপমান করা হবে। বেইজ্জতি… Continue reading অবসরের পরিকল্পনা জানালেন রাষ্ট্রপতি

পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার- পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। টিলা কর্তনকারী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। মন্ত্রী বলেন, পাহাড় টিলা প্রকৃতির আশীর্বাদ, এগুলো কাটলে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তাই আমাদের স্বার্থেই পাহাড় ও টিলা কাটা… Continue reading পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার- পরিবেশমন্ত্রী

বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না: কাদের

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না। আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনও এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে হাতে ক্ষমতা ছেড়ে দেবো না। শনিবার (১১ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী… Continue reading বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না: কাদের