ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছে আদালত। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার মৌখিকভাবে এ আদেশ দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা… Continue reading ওয়াসা এমডির যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, অনুসন্ধানের অগ্রগতি জানানোর নির্দেশ
Category: ফোকাস
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
গত বুধবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। ৫ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৩২ বিলিয়ন (৩ হাজার ২০০ কোটি) ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি (১ দশমিক ১২… Continue reading বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো
জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় নিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার (৮ জানুয়ারি) সংসদে নির্ধারিত সময়ে বিলটির প্রতিবেদন দিতে না পারায় সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু সময় চাইলে তা ভোটে দেন স্পিকার… Continue reading গণমাধ্যমকর্মী বিলের প্রতিবেদন জমার মেয়াদ ৯০ দিন বাড়লো
‘প্রিয় সত্যজিৎ’র জন্য সেরা অভিনেতা আহমেদ রুবেল
দেশের গুণী অভিনেতা আহমেদ রুবেলের প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন। ভারতের একটি চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে তাকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে… Continue reading ‘প্রিয় সত্যজিৎ’র জন্য সেরা অভিনেতা আহমেদ রুবেল
৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করলো রাশিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রবিবার ক্রামাটর্স্ক শহরে দুটি ভবনে হামলা চালিয়ে এসব ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি রয়টার্সের পক্ষে। রুশ দাবির বিষয়ে ইউক্রেনেরও… Continue reading ৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করলো রাশিয়া
ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট
সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারিভাবে নির্মিত ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ছবির নিচে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি যুক্ত করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা তো গুরুতর অসদাচরণ। তাই বঙ্গবন্ধুর ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য ও তার… Continue reading ম্যুরালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে কারও ছবি নয়: হাইকোর্ট
কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এখন আর আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুঁড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে… Continue reading কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী
কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
জোরারগঞ্জ থানার মুরাদপুর এলাকায় ছয় বছরের আগে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. শাহজাহানকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এ রায় দেন। রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহজাহান জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের… Continue reading কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু
রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জাহানারা বেগম (৭৪) নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। জাহানারা বেগম রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার মরহুম মুজিবুল ইসলামের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর থেকে… Continue reading রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু
চমেকে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগীদের আন্দোলন
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে রোগীরা। রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে আন্দোলন করেন তারা। এসময় বেসরকারি প্রতিষ্ঠান সেন্ডর নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তারা। আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা জানিয়েছেন, প্রতিমাসে একজন রোগীকে ৮ বার কিডনি ডায়ালাইসিস… Continue reading চমেকে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগীদের আন্দোলন