দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি ছয়জন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮৭১ জন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯ জন
Category: ফোকাস
ভারত-আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে : কাদের
ভিসানীতিসহ নানা বিষয়ে ভারত ও আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আর কোনও চিন্তা নেই। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত, এক সেলফি দিল্লিতে, আরেক সেলফি নিউ… Continue reading ভারত-আমেরিকার সঙ্গে ভারসাম্য হয়ে গেছে : কাদের
ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৫৯ জন। আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬
পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালাল নিয়ন্ত্রণ করে এডি জাকির!
উপপরিচালকের নির্দেশকে বাধাঁ প্রদান ! চট্টগ্রাম প্রতিনিধি: পাসপোর্ট অফিস সেবামূলক প্রতিষ্ঠান হলেও চট্টগ্রাম নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিস বিপরীত। হয়রানির অভিযোগও দীর্ঘদিনের। দালাল সিন্ডিকেটকে কোনভাবেই দমানো যাচ্ছে না। এসব দালালদের নিয়ন্ত্রণে জড়িত স্বয়ং পাঁচলাইশ অফিসের সহকারি পরিচালক (এডি) জাকির হোসেন। তার বিরুদ্ধে উপ পরিচালকের নির্দেশকেও বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ২ অক্টোবর দুপুরে এমন ঘটনা ঘটেছে… Continue reading পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালাল নিয়ন্ত্রণ করে এডি জাকির!
ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজধানীর উত্তরার অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালালের সক্রিয় উপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। সোমবার (২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং… Continue reading ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক
মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার
ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে। রোববার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম। এ সময় নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।… Continue reading মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার
খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন : ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের যৌথসভা শেষে তিনি এমন মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিষয়ে সংবেদনশীল। তিনি (শেখ হাসিনা)… Continue reading খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদারতা দেখিয়েছেন : ওবায়দুল কাদের
স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো অপরিহার্য। সোমবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০২৩’ উপলক্ষে রোববার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশন (এনপিও)… Continue reading স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
হৃদয়কে হত্যার পর মাংস কেটে আলাদা করে খুনিরা : পুলিশ
চট্টগ্রামের রাউজানে কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়কে হত্যা করে তার লাশ যেন শনাক্ত করা না যায় সেই লক্ষ্যে শরীর থেকে মাংস আলাদা করে খুনিরা। আজ রোববার (১ অক্টোবর) দুই খুনিকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে সংবাদ সম্মেলনে এমন লোমহর্ষক তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। গত ১১ সেপ্টেম্বর অপহরণের ১৪… Continue reading হৃদয়কে হত্যার পর মাংস কেটে আলাদা করে খুনিরা : পুলিশ
শেষ মুহূর্তের সমঝোতায় ‘শাটডাউন’ থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র
অর্থ বিল পাস নিয়ে দ্বন্দ্বে ‘শাটডাউনের’ শঙ্কায় ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় সরকার। তবে, সেই শঙ্কা কাটিয়ে ওঠেছে দেশটি। পার্লামেন্টের দুই কক্ষেই স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার জেরে শাটডাউন এড়ানো গেছে। আজ রোববার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। এই বিলের মাধ্যমে নভেম্বরের মধ্য সময়… Continue reading শেষ মুহূর্তের সমঝোতায় ‘শাটডাউন’ থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র