নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ।

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজেট সভায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম গোলাম আজমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক এম.পি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ মান্দার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক।

উক্ত বাজেট সভায় আরো উপস্থিত ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ হান্নান শাহানা মোঃ সালাম মোঃ মিতু মোঃ আজিজ মোঃ এনামুল মোছাঃ রেহেনা সহ আরো অনেকে।

উক্ত বাজেট সভায় প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার আয় ব্যায় এর হিসাব প্রদান করেন চেয়ারম্যান এম, এম গোলাম আজম।

বাজেট সভা শেষে ইউপি সদস্যদের মাঝে ভালো কাজ করার জন্য উপহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় বাজেট সভা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *