মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেঁজি গাঁজাসহ পার্শ্ববর্তী মোংলা উপজেলার ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া যুবকেরা হচ্ছেন, মোংলার দিগরাজ গ্রামের আয়নাল খানের ছেলে মিজানুর রহমান খান(২৮), কানমারি গ্রামের শ্রী মন্ডলের ছেলে সমর মন্ডল(৩৫), সোনাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে লাবলু শেখ(২৯) ও কানমারি গ্রামের মালেক হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার(২৭)।

বুধবার বিকেল ৩টার দিকে জিউধরা গ্রামের পাজাখোলা এলাকা থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোংলা থেকে মাদকের একটি চালান নিয়ে কয়েকজন যুবক পাজাখোলা গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর এর নেতৃত্ব পুলিশের দুটি দল অভিযান চালায়।

এ সময় ওই চার যুবক দুটি ব্যাগে থাকা দেড় কেঁজি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। পুলিশ তাদের ব্যাবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ##

**ছবি সংযুক্ত আছে।

(কলি আক্তার)
মোরেলগঞ্জ।
০১৭১৫৭২২০২৮
তারিখ: ৮.৬.২০২২।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *