মোরেলগঞ্জে ফকিরবাড়ি দা. মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । ০৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার।
আলোচনায় অংশগ্রহন করেন মাদ্রাসার সুপার মাওলানা আ. মালেক,মোরেলগঞ্জ সদর ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার কাজি শাহিন আযাদ, ৭নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন শিকদার, কম্পিউটার শিক্ষক মো. সোয়েব ফকির, গনিত শিক্ষক মো. কাইয়ুম প্রমূখ। পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, শিক্ষকদের পাশাপাশি আপনার সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনারা নিয়মিত প্রতিষ্ঠানে আসবেন আপনার সন্তানের লেখা-পড়ার খোঁজ-খবর নিবেন, শিক্ষকদের সাথে মতবিনিময় করে আপনার সন্তানের লেখাপড়ার মানোন্নয়নের চেষ্টা করবেন। যদি কোন শিক্ষক যাথাযথ দায়িত্ব পালনে আগ্রহী না হন তার ব্যাপারেও ব্যাবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *