মোরেলগঞ্জ আবু হুরাইরা(রা.) আ.দা.মাদরাসায় অভিভাবক সমাবেশ

কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: মোরেলগঞ্জ আবু হুরাইরা(রা.) আদর্শ দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ডা. মোসলেম উদ্দীন। মাদরাসার সুপার মাওলানা মো: শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সহসুপার মাওলানা মো.সাইফুল ইসলাম,অভিভাবকদের পক্ষে রুমা বেগম, নাজমা আক্তার প্রমূখ। সভায় সুপার মাওলানা শাহাদাত হোসেন উপস্থিত অভিভাবিকাদের সুভেচ্ছা জানিয়ে স্ব স্ব সন্তানের লেখাপড়ার মানোন্নয়নের প্রতি নজরদারি বৃদ্ধির আহবান করেন। অভিভাবিকাগণ তাদের বক্তব্যে মাদরাসার লেখাপড়া এবং সার্বিক পরিবেশের জন্য সন্তোষ প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *