আনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা গোবাদিয়ায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে গত শুক্রবার বাদে জুমা (১ জুলাই)গহিরার দক্ষিণ পরুয়াপাড়া রহিম তালুকদার বাড়ির সম্মুখস্থ ময়দানে ১৩৩ নং আনোয়ারা গহিরা শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ আবুল হাশেম (বাবু ) সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন হযরতুল আল্লামা মুহাম্মদ শাহাদাত হোসেন,হযরতুল আল্লামা শেখ মুহাম্মদ মুনির ।
এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফারুক, মুহাম্মদ নোমান, মুহাম্মদ ওয়াহিদ মুরাদ খান, মুহাম্মদ নবী হোসেন, ইন্জিনিয়ার মুহাম্মদ আবদুন নূর, মুহাম্মদ সাইদুল হক (মনু), মুহাম্মদ শাহ আলম, হাফেজ মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ দ্বীন মুহাম্মদ, মুহাম্মদ আবছার, মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ নাজমুল হোসেন, মুহাম্মদ আবু তারেক, মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর ফুয়ুজাত কামনা ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর হায়াতে খিজরী,রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *