মোরেলগঞ্জে প্রকাশ্যে মোটরসাইকেল চালককে হত্যাকারি পিতা-পুত্র গ্রেফতার

কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার(৪০) এর হত্যা মামলার প্রধান আসামি অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৮) ও ফরিদের ছেলে ২ নং আসামি আসিফ শেখকে(২০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মাথায় আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগীর খোপের মধ্য হতে ঘাতক ফরিদকে পুলিশ গ্রেফতার করে। একই সময় বাগানের মধ্য হতে গ্রেফতার করা হয়েছে তার ছেলে আসিফকেও।

থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদসহ পুলিশের একটি বড় বহর ওই অভিযানে রয়েছেন। ঘটনাস্থল থেকে থানার এসআই মোশাররফ হোসেন এ খবরের সত্যতা নিশ্চত করেছেন।

এর আগে গতকাল সোমবার বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক বারইখালী গ্রামের(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করে ফরিদ ও তার সহযোগীরা। এসময় জাহাঙ্গীর এর ছেলে সাকিবও(২০) গুরুতর জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *