আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের উদ্যোগে রামগঞ্জ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে ঈদ পুণর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামগঞ্জ রংধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক আমজাদ হোসেন রিয়াদ এর সঞ্চালনায় ও এডমিন মকবুল হোসাইন হানিফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুর সম্রাট খ্যাত শিল্পী মশিউর রহমান, হেল্পিং হ্যান্ড বাংলাদেশ ও রংধণু শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মোহাম্মদ জামশেদ, ৫নং চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন , সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট বান্না,ব্যাবসায়ী কামাল ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে গানে গানে মুখোরিত করে রাখেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, রংধণু শিল্পীগোষ্ঠীর ক্ষুদে শিল্পী ফাতেমাতুজ জোহোরা, ও জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের মাধ্যমে কিভাবে আরো বেশি সামাজিক কাজ করা যায় সেই বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

2 comments

  1. অসাধারণ আয়োজন ছিলো মিস করছি সবাইকে 💜😊🌙

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *