জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি

সিপিসি-৩ র‍্যাব-৫ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬২ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ সাকিল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে সাকিল খান।

জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান,শনিবার গভীর রাতে উপজেলার চেঁচড়া গ্রামে মুকুল হোসেনের বাড়ি তল্লাশি করে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী সাকিল খানকে হাতেনাতে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *