রাঙামাটিতে পচা মাছ বিক্রি করে জরিমানা গুনল ৩ জন

রাঙামাটির রাজস্থলীতে পচা মাছ বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিন মাছ বিক্রেতা হলেন- হাসান, অংচাইনু মারমা ও সাগর দাশ।

বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় অভিযান পরিচালনা করে এসব বিক্রেতাকে জরিমানা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ।

তিনি বলেন, রাজস্থলী বাজারে পচা মাছ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *