আগ্রাবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

বুধবার (২৭ জুলাই) বাদে এশা হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৯ নং হালিশহর ও আগ্রাবাদ শাখার উদ্যোগে আগ্রাবাদ দাইয়াপাড়াস্থ শাখার কার্যালয়ে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

রফিক আহমেদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ এরশাদুল হক।

মাহফিলে বক্তারা বলেন,সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একটি মানবিক সমাজ গড়তে হলে দরকার আলোকিত যুব সম্প্রদায়। আর এর আধ্যাত্মিক উপায় দিয়ে গেছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু।মাহফিলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন , মাওলানা মুহাম্মদ নেজামুদ্দিন,আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান আলী, মুহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ ইকবাল পারভেজ প্রমুখ।

মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *