হবিগঞ্জের নবীগঞ্জ মা কে নির্যাতনের দায়ে ছেলে কে ৬মাসের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মা,ও প্রতিবেশীকে নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক নির্যাতন করার দায়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ৩১ জুলাই বিকালে উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বড়ই কান্দি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে রুমান আলী (১৯) কে ভ্রাম্যমান আদালতে দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় নুমান নেশার টাকার জন্য চরম অপমান শারীরিক আঘাত, ও বাড়ি ঘর ভাঙচুর ইত্যাদি অপরাধ করে!

নুমানের মায়ের অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ছেলেটির এমন আচরণে গ্রামবাসীও অবগত ছিলেন এবং তার অসংখ্য অভিযোগ রয়েছে।

প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস.আই দুর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ। ৬ মাসের কারাদণ্ড প্রদানের বিষয় টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *