রায়পুরে পুত্রবধূর নির্যাতনে বিষপানে শাশুড়ি আত্মহত্যা 

লক্ষ্মীপুরের রায়পুরে পুত্রবধুর দ্বারা নির্যাতন সইতে না পেরে ফাতেমা বেগম নামের বৃদ্ধ শাশুরি বিষপানে আত্মহত্যা করেছেন। এঘটনার পর পুত্রবধু সেলিনা কৌশলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পালিয়ে যায়।

নিহত ফাতেমা বেগম একই এলাকার মৃত আবদুল আলির স্তী। অভিযুক্ত পুত্রবধু সেলিনা আক্তার (৩৪) কাতার প্রবাসি মোঃ ইসমাইলের স্ত্রী।

রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলা চরআবাবিল ইউপি দক্ষিন গাইয়ারচর আখন বাড়িতে ঘটনাটি ঘটে। হায়দরগঞ্জ ফাড়ি পুলিশ ঘটনাস্থ গিয়ে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত বৃদ্ধের ছেলে ইসমাইল ২ বছর আগে কাতার যান। তারপর থেকেই বিভিন্ন কারনে- অকারনে ফাতেমা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত থাকতো তারই পুত্রবধু সেলিনা। সেলিনা প্রায় সময় ঝগড়ার পরে শারিরীর নির্যাতনও করতে তার শাশুরীর উপর। ফাতেমা বেগম কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন ।

রোববার সকালে প্রবাসী ছেলের পাঠানো টাকা ও সংসারের তুচ্ছ বিষয় নিয়ে ফাতেমা ও সেলিনার মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্য়ায়ে রাগে ক্ষোভে ঘরে থাকা কীটনাশক পান করে নীজ কক্ষে গিয়ে বিষপানে আত্মহত্যা করেন। পরে বৃদ্ধার মেয়ে আমেনা ও ভাই সবুজ দড়জা ভেঙ্গে ফাতেমার লাশ ঘরের বাহিরে এনে উঠানে রেখে পুলিশ খবর দেন।

তবে পুত্রবধু সেলিনার দাবি, সকালে তার শাশুরির সাথে সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে। তার শাশুরিকে তিনি কখনো মারধর বা কোন নির্যাতন করেননি এ বলে ফোন কেটে দেন।

রায়পুর হায়দরগঞ্জের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরোজিৎ বড়ুয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে পুত্রবধুর হাতে মারধরের শিকার হয়ে -শাশুড়ি ফাতেমা বেগম নীজ ঘরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে গ্রামবাসি তাকে জানান। ঘটনাটি সন্ধেহ হওয়ায় বৃদ্ধাকে উদ্ধার করে ময়না তদন্ত করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। পুত্রবধু বাবার বাড়ি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *