ডিআইইউতে আন্ত বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আট দলীয় আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

উক্ত খেলায় অংশগ্রহণ করতে পারবে উক্ত ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ১০ টি ব্যাচের মধ্যে খেলায় অংশগ্রহণনের সুযোগ পেয়েছে আটটি দল। প্রতিটি দলের নামকরণ করা হয়েছে বিভিন্ন দার্শনিকদের নাম অনুসারে।

টিম প্লেটো,টিম হব হাউস, টিম ম্যাকেয়াভ্যালি,টিম এরিস্টটল সহ অন্যান্য দার্শনিকদের নাম অনুসারে। আজ থেকে শুরু ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশ সহ বিভাগীয় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *