ডিআইইউ ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞা

৮ই সেপ্টেম্বর ২০২২ এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অফিসিয়াল ফেসবুক পেজে জানান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের নির্দেশে এবং বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট, ভর্তির নীতিমালা ও ভর্তির শর্তাবলীর আলোকে জানানো যাচ্ছে যে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাব, সংগঠন, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তির চর্চা এবং মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে গভীরভাবে বিশ্বাস করে। এলক্ষ্যে বিশ্ববিদ্যালয় বছরব্যাপী অসংখ্য কার্যক্রম হাতে নিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তানুযায়ী ক্যাম্পাসে কোন রাজনীতি করা যাবে না জেনে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র-রাজনীতির বিপক্ষে। ৮ আগষ্ট, ২০২২ইং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত সভায় সকল শিক্ষক ক্যাম্পাস অঙ্গনে ছাত্র-রাজনীতির বিপক্ষে মতামত প্রদান করেছেন। এমতাবস্থায়, ইউনিভার্সিটির ক্যাম্পাস সীমানায় শিক্ষার্থীদের কোন প্রকার রাজনৈতিক কার্যক্রম না করার জন্য নির্দেশ দেয়া গেল। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিত ঢাকা ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির নাম, লোগো ও চিহ্ন ব্যবহার করে ক্যাম্পাসের ভিতর-বাহিরে অথবা সোস্যাল মিডিয়ায় কিংবা অন্য কোথাও কোন প্রোগ্রাম/কার্যক্রম পরিচালনা/প্রচার করা যাবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *