কাভার্ড ভ্যানের ধাক্কায় জোনাকি ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া জোনাকি সোনাপাহাড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জোনাকি ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে জোনাকি পরিবহনের বাসটিতে একটি লং ভিহিক্যাল ধাক্কা দেয়।

বিষয়টি নিয়ে রাস্তার এক পাশে দুই গাড়ির চালক ও হেলপারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে হাইওয়ে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করছিল। এমন সময় পেছন থেকে এসে ধাক্কা দেয় একটি কার্ভাড ভ্যান।

এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মেহেদী হাসান (২২) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *