চলতি মাসে শারজায় অনুষ্ঠিত হবে প্রবাসী উৎসব

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আগামী ১৪, ১৫ ও ১৬ ‘প্রবাসী উৎসব’ অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা অনুষ্ঠানমালায় সাজানো হবে আয়োজন।

উৎসবের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক জর্জ খান জানিয়েছেন, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ আসে প্রবাসী আয় থেকে। এই আয় বহুগুনে বাড়ানো যেতে পারে সেই প্রত্যয়ে “আইডিয়া গ্যালারী” দীর্ঘ পাঁচ বছর “রেমিটার্স ফেস্টিভল বা “প্রবাসী উৎসব” শিরোনাম একটি তিন দিনের ইভেন্ট করে থাকে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোতে প্রবাসীদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা, রেমিট্যান্স কিভাবে বাড়ানো যায় তার পথ খোঁজা।’

তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে মূলত অংশ গ্রহন করে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, কমিউনিটি এসোসিয়েশন। বিগত চারটি ইভেন্টে সরকারে মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার এসোসিয়েশনের চেয়ারম্যানসহ অনেক ব্যাংকার যোগ দেন।’

তিনি আরও জানিয়েছেন, ‘আইডিয়া গ্যালারী চলতি মাসের ১৪, ১৫ ও ১৬ অক্টোবর পঞ্চমবারের মতো প্রবাসী উৎসবের আয়োজন করছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এক্সপো সেন্টার শারজাহয় ১৪ তারিখ মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি মেলার উদ্বোধন করবেন। মেলায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন যোগ দিবেন।

আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ২০ এর অধিক ব্যাংক যোগ দেবে। প্রবাসী প্রতিনিধি, বাংকার, এক্সচেঞ্জ হাউজ এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নিয়ে প্রতিদিন বসবে আলোচনা সভা। রেমিট্যান্স বাড়াতে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, প্রবাসী আয় বাড়াতে সেই সমস্যা জানতে এই আয়োজন।’

জর্জ খান জানান, ‘মেলার দ্বিতীয় দিন থাকবে প্রবাসী মহিলাদের জন্য নিবেদিত। প্রবাসী আয়ের একটা অংশ মহিলা কর্মী, ব্যাবসায়ী এবং পেশাজীবিদের। রেমিটার্স ফস্টিভলের ২য় দিনের পুরো আয়োজনের দায়িত্ব বাংলাদেশ মহিলা সমিতির।’

আয়োজক কমিটির আরেক সদস্য মামুনুর রশীদ জানান, ‘অক্টোবরের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠানের রেমিট্যান্স পার্টনার আল ফারদান এক্সচেঞ্জের মাধ্যমে যারা দেশে টাকা পাঠাবেন তাদের জন্য উপহার রয়েছে। মেলাতে টাকা পাঠানোর রশিদ নিয়ে আসলেই পাবেন পুরস্কার।

এখানেই শেষ নয়, মেলা থেকে যে কেউ টাকা পাঠাতে পারবেন। আরো রয়েছে, টাকা পাঠানোর রশিদ নিয়ে যারা আসবেন তারা একটি রেফেল ড্রতে জিততে পারবেন “গোল্ডসেন্ডস হোটেল এন্ড রিসোর্টের সৌজন্যে কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার। এছাড়া রয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, শাড়ী পড়া নিয়ে মহিলা সমিতির বিশেষ ফ্যাশন শো, থাকছে পিঠা উৎসব। এছাড়া রয়েছে সবচেয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *