৬ জানুয়ারিতে আসছে ‘ব্লাক ওয়ার’

অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সাফল্যের পর প্রেক্ষাগৃহে আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’। ২০২৩ সালের ৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

সোমবার (৩ অক্টোবর) রাতে ‘ব্ল্যাক ওয়ার’র মোশন পোস্টার প্রকাশ করে এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত পোস্টার দেখে আচ করা যাচ্ছে নতুন একটি এ্যাকশনধর্মী সিনেমা পেতে যাচ্ছে দর্শকরা।

চলতি বছর রোজার ঈদে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি চিন্তা করে এর মুক্তি পেছানো হয়েছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘‘চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু টেকনিক্যাল কাজগুলো সম্পন্ন করতে না পারায় একটু সময় নিতে হলো। কারণ আমরা চাই দর্শককে পরিপূর্ণ সিনেমাটি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই সিনেমাটি মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি  এখন পর্যন্ত প্রায় ১৫টি দেশে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়ে আছে।

‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত হয় সিনেমাটি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে মুক্তি দেওয়া হয় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *