দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৫৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭২ জন। আর শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে শনাক্ত হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৪৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *