বিমানবন্দরের ডাস্টবিনে মিললো সাড়ে ৩ কেজি সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

পরিত্যক্ত অবস্থায় পাওয়া সোনার বারগুলোর ওজন সাড়ে ৩ কেজি। এগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস হাউস।

গতকাল ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালের দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের ডাস্টবিন থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানিয়েছেন, পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিনের মধ্যে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেই দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তিনি জানান, সোনার বারগুলোর বাহককে পাওয়া যায়নি। এ বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *