আমরা একসঙ্গে নেই দ্বারা কি বুঝালেন মাহি

‘আমরা আর একসঙ্গে নেই’ ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন মাহিয়া মাহি। বিষয়টি নিয়ে সকলে মন্তব্য করতে থাকে যে মাহির নতুন সংসার ফের ভাঙল। গণমাধ্যমকর্মীদের ফোনও ধরছিলেন না। যার ফলে বোঝা যাচ্ছিল না আসলে কী বলতে চাইছেন এই অভিনেত্রী।

তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই পোস্ট সরিয়ে ফেলা হয়।  পরে মাহিয়া মাহি ফেসবুকে নতুন করে লেখেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!’

এই ঘটনার সময় মাহি চিকিৎসকের নিকট ছিলেন বলে জানালেন।  ‘হাসপাতালে আমি ও রকিবের বোন দুজন থেরাপি নিচ্ছিলাম। থেরাপি শেষে ফোনে অসংখ্য মানুষের মিসডকল দেখি। তার মধ্যে রকিবেরও অনেক মিসডকল। আমি ভাবলাম কী না কী হয়ে গেছে। ওকে ফোন ব্যাক করতেই বুঝতে পারি ঘটনা কী!ফেসবুকে ঢুকে স্ট্যাটাসটি ডিলিট করে দিই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *